মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০০:৫২
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে তার বয়স অনুমান করা কঠিন। দীর্ঘদিন ধরেই তার তারুণ্য আর ফিটনেস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে সেই ফিট থাকার পেছনে জিম নয়, বরং একেবারেই ভিন্ন একটি অভ্যাসকে গুরুত্ব দেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, নিয়মিত জিমে যাওয়া তার অভ্যাস নয়। বিশেষ কোনো চরিত্রের প্রয়োজন হলে কিছুদিন পিলাটিস করলেও সাধারণ সময়ে তিনি শরীরচর্চার জন্য ভরসা রাখেন চাষাবাদের ওপর।
জয়ার ভাষ্য, নিজের হাতে মাটি তৈরি করা, কোদাল দিয়ে জমি খোঁড়া এবং সবজি চাষের মতো কাজই তাকে সক্রিয় ও সুস্থ রাখে। বাংলাদেশে তার বাড়ির বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়, আর সেসবই নিয়মিত খাবারের তালিকায় থাকে।
খাবারের বিষয়ে জয়া জানান, ঘরে উৎপাদিত সবজি দিয়ে রান্না করা খাবারই তার প্রথম পছন্দ। তবে মাঝেমধ্যে পিৎজা বা অন্য খাবার খেলেও তা নিয়ে অপরাধবোধে ভোগেন না। তার মতে, শরীরের পাশাপাশি মনকেও মাঝে মাঝে আনন্দ দেওয়া প্রয়োজন।
পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, চাষাবাদ একটি কার্যকর প্রাকৃতিক ব্যায়াম। এতে যেমন ক্যালোরি ঝরে, তেমনি পেশি শক্তিশালী হয় এবং শরীরে ভিটামিন ডি-এর মাত্রাও বাড়ে। পাশাপাশি বাগান বা মাঠে কাজ করলে মানসিক চাপ কমে এবং শরীরে ‘হ্যাপি হরমোন’-এর নিঃসরণ বাড়ে।
তিনি আরও বলেন, যাদের চাষাবাদের সুযোগ নেই, তারা বড় পরিসরে বাগান করতে পারেন। নিয়মিত হাঁটাচলা ও কায়িক পরিশ্রমও শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
