হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০১:২১
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া মোহসেন আল-জিন্দানি। তার অভিযোগ, হুথিদের এসব কর্মকাণ্ড মূলত ইরানের আঞ্চলিক এজেন্ডা বাস্তবায়নের অংশ।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-জিন্দানি বলেন, হুথিদের হামলা শুধু নৌ চলাচলের স্বাধীনতাকেই নয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং জাতিসংঘের শান্তি প্রচেষ্টাকেও হুমকির মুখে ফেলছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। হুথিদের হামলা ঠেকাতে এবং তাদের সহায়তার উৎস বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইয়েমেনের প্রধানমন্ত্রী জানান, দেশের বৈধ সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখবে তার সরকার।
এদিকে, গত এক সপ্তাহে হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধকে আবারও নতুন করে উসকে দিতে পারে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
