ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড়, সৌদি ও কাস্পিয়ান সাগর ঘিরে বাড়ছে সংঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৮
যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থেমে নেই। বরং নতুন নতুন অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
টানা ১৩ রাতের হামলার পর গত শনিবার (২৫ জুলাই) ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকলেও আপাতত বিমান হামলা বন্ধ রয়েছে। একই সময়ে ইরানও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনায় নতুন করে কোনো পাল্টা হামলা চালায়নি।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও প্রয়োজনে সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরানকে সম্ভাব্য পরিণতির বার্তা দেওয়া হয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশের পরই সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের
যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকলেও শনিবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে। বিশ্লেষকদের মতে, এতে শুধু হরমুজ প্রণালিই নয়, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালিও নতুন ঝুঁকির মুখে পড়তে পারে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় তারা হামলা চালিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেলেও এ বিষয়ে সৌদি আরামকো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। লোহিত সাগর উপকূলের এই বন্দর হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি-সমর্থিত সরকারি বাহিনী মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে উভয় পক্ষই সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়াচ্ছে।
কাস্পিয়ান সাগরে জাহাজে হামলার অভিযোগ
অন্যদিকে শনিবার ইরান অভিযোগ করেছে, কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, এ ঘটনার জেরে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকে তারা ‘বৈরী ও অপরাধমূলক’ বলে অভিহিত করেছে।
ইরানের জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, রাশিয়া মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য সংগৃহীত স্যাটেলাইট তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যা তেহরানকে সামরিক অভিযানে সহায়তা করছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, হুতিদের নতুন হামলা এবং কাস্পিয়ান সাগরের ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • দুদিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি
- • নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের
- • ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি
- • বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়: মির্জা ফখরুল
- • চার বছরের সংসার শেষে অন্যত্র বিয়ে, প্রতারণার অভিযোগে আদালতে যাচ্ছেন স্বামী
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড়, সৌদি ও কাস্পিয়ান সাগর ঘিরে বাড়ছে সংঘাত
- • ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার
- • হামলার হুমকিতে মাঝপথে বিমান বদলেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
