দুদিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:২৫
গেটপাস ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হওয়ায় দুদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। রোববার (২৬ জুলাই) বিকেল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল পুনরায় শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাস্টমসের নতুন নির্দেশনা নিয়ে আপত্তি জানিয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন গেটপাস ইস্যু বন্ধ রাখায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে শত শত পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়ে। এসব ট্রাকের বড় অংশে দেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ছিল।
জানা গেছে, গত ছয় মাসে অন্তত ১৩০টি অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ ৪৬ জনকে অভিযুক্ত করে তিনটি মামলা দায়ের করে। এরপরই গেটপাস ইস্যু ও দায়বদ্ধতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে জটিলতা সৃষ্টি হয়।
পরে আলোচনার মাধ্যমে জটিলতার সমাধান হলে রোববার বিকেল থেকে সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন আবারও গেটপাস ইস্যু শুরু করে। এর পরপরই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম এবং দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সংশ্লিষ্টরা আশা করছেন, কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দরে আটকে থাকা পণ্য দ্রুত খালাস হবে এবং আমদানি-রফতানিতে সৃষ্ট সাময়িক জটিলতাও কেটে যাবে।
আরও পড়ুন
- • দুদিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি
- • নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের
- • ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি
- • বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়: মির্জা ফখরুল
- • চার বছরের সংসার শেষে অন্যত্র বিয়ে, প্রতারণার অভিযোগে আদালতে যাচ্ছেন স্বামী
- • ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন মোড়, সৌদি ও কাস্পিয়ান সাগর ঘিরে বাড়ছে সংঘাত
- • ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার
- • হামলার হুমকিতে মাঝপথে বিমান বদলেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
