২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৩:২০

শিরোনাম
নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল

ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি

ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:১৩

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরকারি যুদ্ধাহত ও নিহতের হিসাব থেকে চার মার্কিন সেনাসদস্যের নাম সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। পরে তাদের নাম নতুন একটি পৃথক শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, সংঘাতে হতাহতদের তথ্য সংরক্ষণের জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রধান ডেটাবেইস ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেম (ডিসিএএস) থেকে গত সপ্তাহে নিহত ওই চার সেনাসদস্যের পাশাপাশি আহত আরও অনেক সেনার তথ্য মূল তালিকা থেকে সরিয়ে ফেলা হয়।

পরবর্তীতে এসব তথ্য ‘ওভারসিজ অপারেশনস’ (বিদেশে পরিচালিত সামরিক অভিযান) নামে নতুন একটি বিভাগে প্রকাশ করা হয়। সেখানে নিহত চার সেনার নামের পাশাপাশি ২০৭ জন আহত সেনাসদস্যের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তালিকাভুক্ত প্রত্যেকের আঘাত সরাসরি ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো স্পষ্ট নয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেজ বলেন, হতাহতের পরিসংখ্যানে যে পরিবর্তন দেখা গেছে, তা কিছু ‘অস্বাভাবিকতা’ এবং ‘সাময়িক তথ্যগত বিঘ্ন’-এর কারণে হয়েছে। তিনি জানান, সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে যুদ্ধাহত ও নিহতদের তথ্য উপস্থাপনায় এই পরিবর্তন এমন সময়ে এলো, যখন যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশে পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নতুন করে শুরু হওয়ার পর সামরিক কর্তৃপক্ষ যুদ্ধের কৌশল ও হতাহতের তথ্য আগের তুলনায় অনেক কম প্রকাশ করছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসের শুরু থেকে ইরান সংঘাত নিয়ে পেন্টাগন আর কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেনি। একই সঙ্গে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সাংবাদিকদের কাছে নিয়মিত হতাহতের তথ্য প্রকাশও বন্ধ রেখেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, এসব পরিবর্তনের ফলে যুদ্ধসংক্রান্ত সরকারি তথ্যের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন