২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৩:৫৯

শিরোনাম
নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল

ইরানের বিরুদ্ধে অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ২৩:৪৯

ইরানের বিরুদ্ধে চলমান যৌথ সামরিক অভিযানে ৫০ হাজারেরও বেশি সৈন্য, ২০০টি যুদ্ধবিমান এবং দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল ব্রাড কপার এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে এটি এক প্রজন্মের মধ্যে সর্ববৃহৎ মার্কিন সামরিক মোতায়েন।

জেনারেল কুপার জানান, বুধবার এই অভিযান চতুর্থ দিনে প্রবেশ করেছে। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এ কাজে ২ হাজারেরও বেশি আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও ৫০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। তবে মার্কিন কমান্ডার দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ইরানের ১৭টি জাহাজ ধ্বংস হয়েছে এবং তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমান্বয়ে কমছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও রয়েছেন। এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ইতোমধ্যে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

সেন্টকম আরও জানিয়েছে, কুয়েতের একটি ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে ইরানের হামলায় ছয়জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক সদরদপ্তর।

আরও পড়ুন