হঠাৎ ক্যারিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৩:৫৪
বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আর্জেন্টিনার জন্য ‘অপয়া’ রেফারি ভিনচিচ। কেননা গত দুই বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র দুটি ম্যাচ হেরেছে। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে ২-১ গোলে হারে। আর এবার ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের তেঁতো স্বাদ পায় আর্জেন্টাইনরা। আর এই দুটি ম্যাচেই ছিলেন রেফারি ভিনচিচ।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গত ১৯ জুলাইয়ের ফাইনালে পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন ভিনচিচ। সবগুলোই পেয়েছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স) এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।
২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ চার ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। আর অবসর নেওয়ার কারণে সেই ফাইনাল ম্যাচ হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ। স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই রেফারির অবসরের ঘোষণা দিয়েছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • এবার অভিনয়ের জগতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- • শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- • ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- • স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, ‘বীর মুক্তিযোদ্ধাদেরই সম্মান জানিয়েছি’
- • কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন
- • হঠাৎ ক্যারিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি
- • আগামী ৫ দিন দেশজুড়ে টানা ভারি বর্ষণের পূর্বাভাস
- • ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
