স্যালুট বিতর্কে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক, ‘বীর মুক্তিযোদ্ধাদেরই সম্মান জানিয়েছি’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৪:১০
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে স্যালুট দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ বিতর্কের জবাবে তিনি বলেছেন, তিনি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিই সম্মান জানিয়েছেন।
জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাহিনী প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকও স্যালুট দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পরে শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি।’
তিনি আরও লেখেন, তার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি জনগণের প্রতিনিধিত্ব করেছেন। বিষয়টি নিয়ে ‘মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক’ বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো।’
সমালোচনার প্রসঙ্গে তিনি আরও লেখেন, ‘আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়।’
পোস্টের শেষাংশে তিনি সবার জন্য দোয়া করে লেখেন, ‘আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।’
আরও পড়ুন
- • রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- • দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার
- • অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে হারানোর কারণ ব্যাখ্যা বিসিবির
- • আইসিসির পরোয়ানা নিয়েও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
- • অবশেষে এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- • এবার অভিনয়ের জগতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- • শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- • ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
