আইসিসির পরোয়ানা নিয়েও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৫:০৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন।
ইসরায়েলের সরকারি আরবি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।
সফরের আগে রোববার নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা বহাল রেখেছেন।
গত মঙ্গলবার জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।
উল্লেখ্য, গাজায় সংঘাত চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরও পড়ুন
- • 'সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি'
- • দেশের ৪টির মধ্যে ৩ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- • রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- • দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার
- • অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে হারানোর কারণ ব্যাখ্যা বিসিবির
- • আইসিসির পরোয়ানা নিয়েও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
- • অবশেষে এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- • এবার অভিনয়ের জগতে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
