রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৫:৩৪
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সচিবালয় সূত্র জানায়, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক। সেই সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সংসদ সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়ক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলমও উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা, নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হতে পারে।
আরও পড়ুন
- • আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
- • 'সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি'
- • দেশের ৪টির মধ্যে ৩ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- • রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- • দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার
- • অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদকে হারানোর কারণ ব্যাখ্যা বিসিবির
- • আইসিসির পরোয়ানা নিয়েও যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
- • অবশেষে এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
