২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৩

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

'জুলাই সনদ না হলে সরকার পতনের আন্দোলন', রাশেদ প্রধান

'জুলাই সনদ না হলে সরকার পতনের আন্দোলন', রাশেদ প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৮:২৮

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে।

শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে বর্তমান সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আসার পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চল অবহেলিত রয়েছে। প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও তা পারবে না।

ভারত থেকে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে বাধা না দিয়ে সাদরে বরণ করে নেওয়া উচিত। এরপর জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে জনতার আদালতে তার বিচার করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের প্রসঙ্গ টেনে জাগপা নেতা দাবি করেন, শেখ হাসিনা নিজেই ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন। একই সঙ্গে ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি জানান তিনি। এ সময় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া ও টিপাইমুখ বাঁধের প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও অবস্থানের কথা জানান।

সংবিধান সংস্কার প্রসঙ্গে সরকারের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কার না করে সংশোধন করতে চাইছে, যা মেনে নেওয়া হবে না। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনে ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে রাশেদ প্রধান বলেন, মহাসমাবেশের আগে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘বিপ্লব অনিবার্য’।

তিনি আরও বলেন, ঢাকা মহাসমাবেশ থেকে যদি দেখা যায় গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন