২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬:২২

শিরোনাম
রাষ্ট্রপতি ইস্যুতে বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন কাতারের আমিরকে বাংলাদেশে বি‌নি‌য়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির সম্ভাব্য সিনিয়র ৩ নেতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, স্পিকারের সময় পেলেই জমা দেওয়া হবে পদত্যাগপত্র কারখানা বন্ধ, জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ লাইন -গ্যাসের জন্য হাহাকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার

জামায়াত ফেরেশতার দল নয়, ভুল হলে সংশোধন করা হবে: শফিকুর রহমান

জামায়াত ফেরেশতার দল নয়, ভুল হলে সংশোধন করা হবে: শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৮

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ‘ফেরেশতার দল’ নয়। দলের নেতা–কর্মীদেরও ভুলত্রুটি হতে পারে। তবে কোনো অনিয়ম বা অন্যায়ের অভিযোগ প্রমাণিত হলে তা সংশোধনে দল কঠোর অবস্থান নেবে।

আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না—এটা বলছি না। আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা সংশোধন করব।’

দলের নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাদা কাপড়ে দাগ লাগলে তা স্পষ্ট দেখা যায়। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নেই। ভুল হলে সংশোধনের চেষ্টা করব। কিন্তু মাত্রা বেশি হলে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। তাই সব সময় সতর্ক থাকতে হবে। নেতাকে সব ক্ষেত্রে সৎ হতে হবে। তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’

শফিকুর রহমান বলেন, সব যুগেই কিছু অপরাধপ্রবণ মানুষ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাঁর ভাষায়, ‘আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশের আন্দোলনের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে পড়ছে। তবে অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক, সেটি তারা চান না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মতামতই সর্বোচ্চ। তাঁর দাবি, জনগণের রায় সংবিধানের ঊর্ধ্বে নয়, বরং সংবিধান জনগণের জন্য। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘জনগণ গণভোট চেয়েছে। একটি রায় মানবেন, আরেকটি মানবেন না—এটা হতে পারে না।’

তিনি আরও বলেন, সংসদে সমাধান না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। সরকারের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘সংবিধান নিয়ে বেশি টানাটানি করবেন না। আমরা দেখতে চাই, সরকার জনগণের রায়কে সম্মান করছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশে খুন, মাদকসহ বিভিন্ন অপরাধ বাড়ছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন