ইরান যুদ্ধে আহত ৩৬৫ মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০০:৪৭
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিন সেনা অভিযানে আহত হয়েছেন। এদের মধ্যে সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন্সের ১৯ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন রয়েছেন। পেন্টাগন আরও জানিয়েছে, নিহতের সংখ্যা ১৩ জনেই স্থির রয়েছে।
দেশবাসীর কাছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলার ব্যাখ্যা দিতে গত বুধবার টেলিভিশনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেদিনের ভাষণে তিনি ইরানের ওপর তীব্র বোমাবর্ষণ করে দেশটিকে ‘প্রস্তর যুগে’ ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হবে। তবে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।
রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে ইরান যুদ্ধ নিয়ে সাধারণ মার্কিনদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির চিত্র উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা নিয়েও সাধারণ মানুষের প্রতিক্রিয়া নেতিবাচক।
আরও পড়ুন
- • হঠাৎ ক্যারিয়ারে ইতি টানলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি
- • আগামী ৫ দিন দেশজুড়ে টানা ভারি বর্ষণের পূর্বাভাস
- • ইসরাইলকে সতর্ক করল আরব আমিরাত
- • দুদিন পর স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি
- • নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের
- • ইরান সংঘাতে নিহত ৪ মার্কিন সেনার নাম মূল তালিকা থেকে সরাল পেন্টাগন: এপি
- • বিএনপিকে ফ্যাসিবাদী বলা জ্ঞানের অভাবের পরিচয়: মির্জা ফখরুল
- • চার বছরের সংসার শেষে অন্যত্র বিয়ে, প্রতারণার অভিযোগে আদালতে যাচ্ছেন স্বামী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
