২৭ জুলাই ২০২৬, সোমবার, ১১:৫২

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা, নিহত ২

সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (স্থানীয় সময়) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।

জানা গেছে, ঘটনার সময় সিয়াটল সেন্টারে জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। সেখানে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করেই কয়েকজন বন্দুকধারী গুলি চালালে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অপর এক আহত ব্যক্তি সামান্য আঘাত পেলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিয়াটল টাইমস এবং টেলিভিশন চ্যানেল কোমো সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের বরাতে জানিয়েছে, এ ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির ঘটনা ঘটেছে এবং একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান।

দুই সন্দেহভাজন আটক

বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সিয়াটলের মেয়র কেটি উইলসন এক বিবৃতিতে বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই সন্দেহভাজনকে আটক করায় সিয়াটল পুলিশ বিভাগের সদস্যরা প্রশংসার দাবিদার।

তবে আটক ব্যক্তিদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটিকে ‘ভয়াবহ সহিংসতার একটি ঘটনা’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান মেয়র উইলসন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। একই সঙ্গে একটি পুরো সম্প্রদায় বোঝার চেষ্টা করছে, কীভাবে সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দ উদযাপনের একটি অনুষ্ঠান মুহূর্তের মধ্যে রক্তাক্ত সহিংসতায় পরিণত হলো।

আরও পড়ুন