ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট শারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৯:৫৩
ইসরাইলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে কয়েকটি দেশের অংশগ্রহণে সক্রিয়ভাবে কাজ করছে সিরিয়া। এমন তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তার মতে, সম্ভাব্য এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও সমন্বিত শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে।
আলজাজিরার ‘আল মুকাবলা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আহমেদ আল-শারা বলেন, ইসরাইলের সঙ্গে যে কোনো ধরনের নিরাপত্তা সমঝোতা সিরিয়ার সার্বভৌম স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হবে।
তিনি বলেন, সম্ভাব্য এই চুক্তি কোনোভাবেই দখলকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ন করবে না। ১৯৭৩ সাল থেকে গোলান মালভূমি ইসরাইলের দখলে রয়েছে এবং এ বিষয়ে সিরিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে।
শারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না সিরিয়া। বরং একটি নিরাপত্তা সমঝোতা দুই দেশের মধ্যে বিদ্যমান সংকট নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আহমেদ আল-শারা ক্ষমতায় আসেন। এরপর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের নিয়মিত অনুপ্রবেশ ও বিমান হামলার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিরাপত্তা চুক্তির আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
এদিকে লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাতের প্রেক্ষাপটে সিরিয়াকে ব্যবহার করার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শারা স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা সিরিয়ার নেই।
তার ভাষ্য, লেবাননের বর্তমান সংকট মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করছে দামেস্ক। তিনি সতর্ক করে বলেন, লেবাননে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তার সরাসরি প্রভাব সিরিয়ার ওপর পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা আরও বিস্তৃত হলে পুরো অঞ্চল নতুন সংকটের মুখে পড়তে পারে।
আরও পড়ুন
- • আবারও বাড়ল স্বর্ণের দাম,
- • অস্ত্রের মজুত কমেনি, বিশ্বের সবার চেয়ে বেশি গোলাবারুদ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
- • এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • রাজধানীর সব বাড়িওয়ালা-ভাড়াটিয়াকে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান ডিএমপির
- • দীর্ঘ অপেক্ষার অবসান, আজ আনোয়ারায় শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের যাত্রা
- • আজ থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- • ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট শারা
- • যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ থাকবে: ইরান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
