যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০৯:৪৭
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাত আপাতত থেমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। সংঘাত কমে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় একদিনেই প্রায় ৫ শতাংশ কমেছে তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার (২৭ জুলাই) ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক ০৫ শতাংশ কমে ৯১ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। লেনদেনের শুরুতে ব্রেন্টের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচেও নেমেছিল।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬৭ ডলার বা ৫ দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়ায় ৮৪ দশমিক ৬৪ ডলারে।
বিশ্লেষকদের মতে, টানা তিন সপ্তাহ দাম বৃদ্ধির পর এটি তেলের বাজারে বড় ধরনের সংশোধন। এর আগে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল।
সংঘাতের প্রভাব লোহিত সাগরেও ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব থেকে বাব আল-মান্দেব প্রণালি হয়ে এশিয়ার বিভিন্ন দেশে তেল সরবরাহও ব্যাহত হয়।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডে এবং অন্যান্য মার্কিন গণমাধ্যমকে জানান, কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি বাস্তবসম্মত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তার মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্টতা রেখে ১৪ দফা সমঝোতা স্মারকে (এমওইউ) ফিরে যাওয়া ইতিবাচক অগ্রগতি হতে পারে।
তবে যুদ্ধবিরতির পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে ওই প্রণালি দিয়ে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ চলাচল করেছে।
এদিকে, রোববার ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর বাব আল-মান্দেব প্রণালি দিয়েও জাহাজ চলাচল কমে যায়। যদিও একটি চীনা সুপারট্যাংকার সফলভাবে ওই নৌপথ অতিক্রম করেছে।
এমএসটি মারকুই-এর বিশ্লেষক সাউল কাভোনিক বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আস্থা পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত অনেক শিপিং কোম্পানি ঝুঁকি নিতে চাইবে না এবং খালি জাহাজ ওই পথে পাঠাতে সতর্ক থাকবে।
আরও পড়ুন
- • অস্ত্রের মজুত কমেনি, বিশ্বের সবার চেয়ে বেশি গোলাবারুদ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প
- • এক বছর পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
- • রাজধানীর সব বাড়িওয়ালা-ভাড়াটিয়াকে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান ডিএমপির
- • দীর্ঘ অপেক্ষার অবসান, আজ আনোয়ারায় শুরু হচ্ছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের যাত্রা
- • আজ থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- • ইসরাইলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া, জানালেন প্রেসিডেন্ট শারা
- • যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ থাকবে: ইরান
- • যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম কমল
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
