২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৬:৫৮

শিরোনাম
আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী 'সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি' রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৬:১৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৩০ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে।

এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

আরও পড়ুন