২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৪

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

যুদ্ধ কখন থামবে তা ঠিক করবে ইরান

যুদ্ধ কখন থামবে তা ঠিক করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৮:২৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, যুদ্ধ কিংবা শান্তির সময় নির্ধারণের অধিকার যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না; এ সিদ্ধান্ত নেবে ইরানই। সোমবার (২৭ জুলাই) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় যতদিন প্রয়োজন, ততদিন আত্মরক্ষা অব্যাহত রাখবে তেহরান। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও আলোচনায় পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা নিয়ে প্রশ্নের জবাবে বাঘায়ি বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া যুদ্ধে পাঁচ মাস পরও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের তৈরি সংকট কাটিয়ে উঠতে পারেনি।

তিনি আরও বলেন, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। এ-সংক্রান্ত সব সিদ্ধান্ত দেশের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়। যুদ্ধ বা শান্তির সময় কখন হবে, সেটি কোনো বিদেশি শক্তি নয়, ইরানই নির্ধারণ করবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও পরবর্তী আলোচনা নিয়ে সমঝোতা হলেও, পরবর্তীতে উভয় পক্ষ আবারও একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন