২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৫

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২০:২১

কাস্পিয়ান সাগরে একটি ইরানি কার্গো জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় তেহরান ও কিয়েভের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতদিনের পরোক্ষ সংঘাত এবার সরাসরি সামরিক মুখোমুখি অবস্থায় রূপ নিতে পারে। এ বিষয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহন করছিল। তবে ইরান বলছে, এটি একটি বাণিজ্যিক কার্গো জাহাজ এবং হামলায় একজন নাবিক নিহত হয়েছেন।

ঘটনার পর ইরানের কর্মকর্তারা একাধিক বিবৃতিতে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন। জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সামরিক সহায়তা দিয়ে ইরানের ভুক্তভোগী সাজার কোনো নৈতিক অধিকার নেই।

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়া ও ইরানের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার অন্যতম উদাহরণ হলো ইরানের সরবরাহ করা দূরপাল্লার ড্রোন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিয়েছে। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ড্রোন মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউক্রেন এখন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কিয়েভ ইতোমধ্যে সহযোগিতা চুক্তি করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেন, উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা দিতে ২০০ জনের বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। তার ভাষ্য, ইরানি হুমকি মোকাবিলায় মিত্র দেশগুলোর পাশে রয়েছে ইউক্রেন।

এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, উপসাগরীয় দেশ ও সেখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট নজরদারির তথ্য রাশিয়া ইরানকে দিচ্ছে, যা হামলার পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য পশ্চিমা মিত্রদের সঙ্গেও ভাগাভাগি করা হবে।

বিশ্লেষকদের মতে, কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা ইঙ্গিত দিচ্ছে যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে ইরান ও ইউক্রেনের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকিও বাড়ছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হামলাটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন উল্লেখ করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং হামলার জবাব দেওয়া হবে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন