২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৪

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার

১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২১:২৭

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দ্রুত পাঠানোর কথাও বলা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষর করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে স্থানীয় সরকার খাতের বিভিন্ন অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। সংস্থাটির মাসিক আয় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা ছাড়িয়ে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন বেড়ে গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে দাঁড়িয়েছে, যা সংস্থাটির হিসাবে রেকর্ড।

এ সময় আরও জানানো হয়, এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুবের রহমান শামীম।

মাহবুবের রহমান শামীমের নিয়োগের মধ্য দিয়ে ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন