জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২০:৫৭
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধারকারী সংস্থাগুলো কাজ শুরু করেছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে একটি আয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে স্থানীয় পুলিশ একই শপিংমলে বিস্ফোরণের ঘটনাও নিশ্চিত করেছিল।
স্থানীয় সংবাদমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এ ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাশাপাশি অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এনএইচকে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, প্রাথমিক তথ্যে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের পাশাপাশি বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সড়ক ও সেতু ভেঙে পড়েছে, ধসে গেছে বহু ভবন।
ভূমিকম্পের পর স্বল্প সময়ের জন্য সুনামির আশঙ্কা দেখা দিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় এখন আর সুনামির কোনো ঝুঁকি নেই। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। নিয়মিত ভূমিকম্পের অভিজ্ঞতা থাকলেও এবারের শক্তিশালী কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
