২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৪

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২০:৫৪

নরসিংদীর শিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করতে বলার অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

অভিযোগকারী নারীর দাবি, আশরাফ উদ্দিন আকন্দ তাকে গভীর রাতে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে একটি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও ওই নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। তবে অভিযোগের বিষয়ে আশরাফ উদ্দিন আকন্দ সবকিছু অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে দলেরই একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তার ভাষ্য, প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে যায় এবং এখনো পুরোপুরি সুস্থ নন। তাই রাত ১২টায় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

অভিযুক্ত আরও বলেন, অভিযোগকারী নারী ঈদের সময় তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। সেটি দিতে না পারার পর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন এবং আশরাফ উদ্দিন তার কাছে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন