আর্জেন্টাইন কোচকে ক্ষমা করতে রাজি নন ওলমো
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৮:১৮
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের পর শিরোপা উদযাপনকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্পেনের তারকা দানি ওলমোর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।
আয়ালা পরে ক্ষমা চাইলেও তা প্রত্যাখ্যান করেছেন ওলমো। তিনি বলেন, "যদি কেউ ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের কাজকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করে, তাহলে সে সত্যিকারের অনুতপ্ত নয়। আমি তাকে কিছুই বলিনি, তাই ক্ষমা চাওয়ারও প্রয়োজন ছিল না।"
ওলমো আরও বলেন, ভুলের চেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনয় ও সততার সঙ্গে তা স্বীকার করার সাহস। খেলোয়াড়দের আচরণ নতুন প্রজন্মের জন্য উদাহরণ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ম্যাচ-পরবর্তী সংঘর্ষে দুই দলের একাধিক সদস্য জড়িয়ে পড়ার ঘটনায় ফিফা তদন্ত শুরু করেছে।
প্রতিফলন/এজে
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
