মিরাজের জায়গায় ওয়ানডের অধিনায়ক হচ্ছেন লিটন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১২:১৮
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে দলের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসই এখন এ দৌড়ে এগিয়ে রয়েছেন।
আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস।
টি-টোয়েন্টি দলে লিটনের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানডে দলেও একই দায়িত্ব পেতে পারেন তিনি।
সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে তাওহীদ হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এ পারফরম্যান্সও নেতৃত্বের আলোচনায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে অধিনায়ক পরিবর্তনের বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বোর্ড সভার সিদ্ধান্তের পরই বিষয়টি চূড়ান্ত হবে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
