রোনালদোকে কিনে পথের ফকির আল-নাসার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২১:০২
ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০ কোটি সৌদি রিয়াল ঋণের বোঝা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকা) কাঁধে নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে সৌদি ক্লাবটি।
সৌদি সংবাদপত্র আররিয়াদিয়াহর প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সংকটের কারণে চলতি গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত কোনো নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারেনি আল-নাসর। রিয়াল মায়োর্কার পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তার সঙ্গে সমঝোতা হলেও অর্থসংকটের কারণে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। একই কারণে আবদুর রহমান গারিবের নতুন চুক্তিও ঝুলে আছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমের বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের প্রভাবেই ক্লাবটির ঋণের পরিমাণ ৮০ কোটি সৌদি রিয়ালের বেশি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে আল-নাসরের মালিক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) তিনটি পদক্ষেপ নিয়েছে। এর লক্ষ্য ক্লাবের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সমর্থকভিত্তি ও বাণিজ্যিক মূল্য ধরে রাখা এবং ঋণ আরও বাড়তে না দেওয়া।
প্রথম পদক্ষেপ হিসেবে ক্লাবের নির্বাহী ব্যবস্থাপনার আর্থিক ক্ষমতা সীমিত করা হয়েছে। ফলে ক্লাবের নিজস্ব আয় না বাড়া পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করা সম্ভব হবে না।
দ্বিতীয় পদক্ষেপে আর্থিক, বাণিজ্যিক ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠান আয়ের নতুন উৎস তৈরি, ব্যয় নিয়ন্ত্রণ এবং সংকট কাটিয়ে ওঠার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করবে।
তৃতীয় পদক্ষেপ হিসেবে আল-নাসরের মালিকানা কেনার প্রস্তাবগুলো যাচাই করছে পিআইএফ। ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এলেও তারা পুরো ক্লাব নয়, আংশিক মালিকানা হস্তান্তরের দিকেই ঝুঁকছে।
এদিকে ক্লাবের সমর্থকদের আশা, দ্রুত নতুন বিনিয়োগকারী এলে আল-নাসরও চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের মতো আর্থিক সংকট কাটিয়ে নতুন করে দল গঠনের পথে এগোতে পারবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • 'রিয়াল মাদ্রিদের উচিত ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া'
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
