দেশে জায়গা হারিয়ে লাহোরে নতুন ঠিকানা পাটোয়ারীর
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২০:২২
ফর্মের অবনতির কারণে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তবে জাতীয় দলে ফেরার লড়াইয়ে নিজেকে প্রমাণের বড় একটি সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। গায়ানায় চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) তাকে দলে ভিড়িয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।
২৫ বছর বয়সী শামীমের ক্যারিয়ারে এটি প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি।
লাহোর কালান্দার্স মূলত বদলি খেলোয়াড় হিসেবে শামীমকে দলে নিয়েছে। দলটির ব্যাটার আবদুল্লাহ শফিক পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে সুযোগ পাওয়ায় তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে শামীমকে। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।
লাহোরের ড্রেসিংরুমে পরিচিত মুখও পাচ্ছেন শামীম। বাংলাদেশ জাতীয় দলের আরেক বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনও রয়েছেন একই দলে।
এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সাতটি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন শামীম। ওয়ানডেতে ৬৭ এবং টি-টোয়েন্টিতে ৬২১ রান করলেও জাতীয় দলের জার্সিতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
তবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে তার পরিসংখ্যান তুলনামূলক ভালো। ১৪৬ ম্যাচে ২১.৩৬ গড়ে ও ১৩৬.৪০ স্ট্রাইক রেটে ২ হাজার ১৫৮ রান করেছেন তিনি। রয়েছে আটটি অর্ধশতকও।
পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্স ইতোমধ্যে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে। আগামী বুধবার সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হতে পারে শামীম হোসেন পাটোয়ারির।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • 'রিয়াল মাদ্রিদের উচিত ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া'
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
