অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০০:৪৪
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। বিএনপির নির্বাচনি ইশতেহারে যেসব বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সমাজে বসবাসকারী মূক ও বধির ব্যক্তিরাও সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। তিনি এভিটি সেন্টারটি বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণমন্ত্রী রোগীদের মধ্যে অনুদানের চেক ও প্রয়োজনীয় ডিভাইস বিতরণ করেন।
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলা বিভাগের চিকিৎসকরা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • 'রিয়াল মাদ্রিদের উচিত ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া'
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
