০৮ জুলাই ২০২৬, বুধবার, ২১:২৩

শিরোনাম
তিন মন্ত্রী না থাকায় সংসদে প্রশ্নোত্তর স্থগিত সাংবাদিক নিবন্ধনের উদ্যোগ, বদলাচ্ছে প্রেস কাউন্সিল আইন সংসদের আর্থিক তদারকিতে নতুন নেতৃত্ব বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে সবাই: সমাজকল্যাণমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৮

ফ্যামিলি কার্ড বিতরণে কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। তিনি জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে কেউ দুর্নীতি কিংবা অপপ্রচার চালালে কোনো ছাড় দেওয়া হবে না। নীতিমালা অনুযায়ী কার্ড বিতরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

দিনাজপুর-৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এসব উন্নয়নমূলক কাজ শুরু করা হবে।

এছাড়া হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসকদের উপস্থিতি ও উন্নত মানের খাবার সরবরাহের বিষয়েও নির্দেশনা দেন তিনি। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন