৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২৩:৪১
একযোগে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়েছে সরকার; যাদের অনেকে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
যুগ্ম সচিব পদের এসব কর্মকতা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
একাদশ নির্বাচনের সময় এসব কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, যে নির্বাচন নিয়ে বিরোধী দলের তরফে কারচুপির অভিযোগ ছিল। দেশে-বিদেশে এ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে সমালোচিত হয়েছিল, যাতে নিরঙ্কুশ জয় পেয়েছিল আওয়ামী লীগ।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ প্রকাশ করে।
এর আগে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এসব কর্মকর্তার বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনে বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।
সোমবার যুগ্ম সচিবদের চাকরি থেকে বাদ দেয়ার প্রজ্ঞাপনের সবার ক্ষেত্রে একই কারণ বলা হয়েছে।
এতে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদানের প্রয়োজন মনে করেছে। এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে।
বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধা পাবেন।
নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কর্মকর্তা বলেছেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ডিসি হিসেবে কর্মরত ছিলেন; যারা পদাধিকারবলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। বিরোধিরা সে নির্বাচনের নাম দেয় ‘নিশিরাতের নির্বাচন’।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর ক্ষমতায় এসে ভোটের কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তখন তাদের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পর এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হল।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
