নিজেকে বড় করো, বাংলাদেশও বড় হবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২০:৫০
নিজেকে কখনো ছোট না ভেবে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই পড়াশোনা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, ক্রীড়াবিদসহ দেশের সেরা মানুষগুলো আজকের এই শিশু-কিশোরদের মধ্য থেকেই উঠে আসবে। তাই নিজেদের কখনো ছোট ভাবা যাবে না। যত বেশি নিজেদের গড়ে তোলা যাবে, ততই সুন্দর হবে বাংলাদেশ।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের নানা খবরের ভিড়ে শিশুদের সাফল্যও সমান গুরুত্ব পাওয়া উচিত। আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর তারাই। তাই নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজনকে সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরার অনুরোধ জানান তিনি।
দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করছে। তবে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে?’ জবাবে হাজারো শিক্ষার্থী হাত তুলে সম্মতি জানালে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পড়ার সময় মনোযোগ দিয়ে পড়তে হবে, আর খেলার সময় মনোযোগ দিয়ে খেলতে হবে।
পরিবেশ সুরক্ষায়ও শিশু-কিশোরদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট, নদী-নালা বা আশপাশে কেউ ময়লা ফেললে তাকে নিরুৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার শিশু-কিশোরদের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শেষ পর্যন্ত নতুন প্রজন্মকেই নিতে হবে।
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রতিযোগীদের অভিভাবক, শিক্ষক ও কোচদের অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী
- • ৪৫ দিন পর পুনরায় আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা চালু
- • আলিম পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
- • কাউন্সিলর হত্যাকাণ্ডে আটক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন
- • মালদ্বীপের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি ড. খলিলুর রহমান
- • নিরাপত্তা চেয়ে পিয়ার করা জিডি তদন্তের নির্দেশ দিল আদালত
- • ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আছেন ওসমান হাদিও
- • ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
