২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৪০

শিরোনাম
শর্তসাপেক্ষে ফিরল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও আর্থিক অনুদান বাড়ালো সরকার আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী 'সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি' রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের

লেবাননে ইসরাইলি হামলা বন্ধ হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি: মোজতবা খামেনি

লেবাননে ইসরাইলি হামলা বন্ধ হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৭:০৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তি চুক্তির প্রধান পূর্বশর্ত হিসেবে লেবাননে ইসরাইলের হামলা ও সামরিক আগ্রাসনের সম্পূর্ণ এবং শর্তহীন অবসানের দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং হিজবুল্লাহকে সমর্থন দেওয়া তেহরানের কৌশলগত দায়িত্ব। তাই ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতের যেকোনো সমঝোতায় লেবানন ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে।

খামেনি বলেন, লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযান বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি সম্ভব নয়।

এর আগে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে তা ভেস্তে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে হওয়া সাম্প্রতিক কাঠামোগত চুক্তিকে একপেশে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

এদিকে লেবাননের সেনাবাহিনীর অভিযোগ, নির্ধারিত এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে দক্ষিণ লেবাননে এখনো সামরিক অভিযান ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। চলমান সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন