২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫৩

শিরোনাম
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর হুতিদের নৌ অবরোধে কড়া নিন্দা বাংলাদেশের ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

হুথি হামলা ও ইরান সংকটের প্রভাবে লাফিয়ে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

হুথি হামলা ও ইরান সংকটের প্রভাবে লাফিয়ে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৬

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা প্রায় ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে লেনদেন হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে উঠেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলার দাবির পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি আরও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

এর আগে আগের কার্যদিবসের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পায়।

বাজার বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘায়িত হলে এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল আরও ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। এতে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন