হুথিদের হামলার দাবিতে নতুন শঙ্কা, লোহিত সাগরে সৌদির তেল পরিবহন হুমকিতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৫
লোহিত সাগরে চলাচলরত সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, ‘এনসেলা’ ও ‘লাইলিয়া’ নামের দুটি সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
হুথিদের ভাষ্য, এই অভিযানের পর আরও প্রায় ১০টি জাহাজ নির্ধারিত রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজে হামলার তথ্য পেয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রসদৃশ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে একটি ট্যাংকারে আগুন লাগে। জাহাজের ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে হুথিরা। তাদের দাবি, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আরব যে অবরোধ আরোপ করে রেখেছে, তার জবাব হিসেবেই ‘চোখের বদলে চোখ’ নীতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রিয়াদ বরাবরই ইয়েমেনে অবরোধ আরোপের অভিযোগ অস্বীকার করে আসছে।
বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করে তেল রপ্তানির চেষ্টা করছে। কিন্তু হুথিদের সাম্প্রতিক হামলার দাবি সেই বিকল্প পথও অনিশ্চয়তার মুখে ফেলেছে।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ২০২৪ সালে এই পথ দিয়ে প্রায় ৪১০ কোটি ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল পরিবহন হয়েছে, যা বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় ৫ শতাংশ।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার পাশাপাশি বাব আল-মান্দেবেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হলে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২৫ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির
- • ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে ‘জেনজি আন্দোলন’, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
- • ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে আজ, নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ
- • রাজনৈতিক উত্তেজনায় অচল দিল্লি, সংঘর্ষের পর ইন্টারনেট ও মেট্রোতে বিধিনিষেধ
- • দুর্নীতির মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড
- • হুথি হামলা ও ইরান সংকটের প্রভাবে লাফিয়ে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম
- • হুথিদের হামলার দাবিতে নতুন শঙ্কা, লোহিত সাগরে সৌদির তেল পরিবহন হুমকিতে
- • রাজধানীর ২ থানায় নতুন ওসি নিয়োগ
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় ৪৫ সেনা নিহত
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • হঠাৎ ভারতের মহাকাশ সংস্থায় বিজ্ঞানীদের গণপদত্যাগ
- • সমঝোতা চুক্তি 'স্থগিত' ঘোষণা করল ইরান
