যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের কথা স্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৮:৫২
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়েছে। এই বাস্তবতা মেনে নিয়ে এর সম্ভাব্য পরিণতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘বাস্তবতা হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে।’
গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় সেই সমঝোতা কার্যত ভঙ্গুর হয়ে পড়েছে। একই সঙ্গে সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক উদ্যোগেও উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত মেলেনি।
এদিকে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের সঙ্গে চলমান সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানানো হয়নি।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার বাহরাইন ও কুয়েত দাবি করেছে, ইরানের নতুন হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে কুয়েতে হামলার বিষয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, দেশটিতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এ পরিস্থিতিতে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লোহিত সাগর দিয়ে চলাচলকারী নিজেদের জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যেই সোমবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি জাহাজে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
