১২ জুলাই ২০২৬, রবিবার, ০১:২০

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

লাখো মানুষের শ্রদ্ধা শেষে মাশহাদে দাফন খামেনির

লাখো মানুষের শ্রদ্ধা শেষে মাশহাদে দাফন খামেনির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৯:৫৯

সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে দাফন করা হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার গভীর রাতে হযরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিকেলে খামেনির মরদেহবাহী কফিন ইরাক থেকে মাশহাদে পৌঁছালে দেশ-বিদেশ থেকে আসা মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

দাফনের আগে মাজার প্রাঙ্গণে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খামেনির ছেলে মোস্তফা খামেনি।

শেষ বিদায়ের অনুষ্ঠানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি এজেয়ি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, মাশহাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ আহমাদ আলামোল-হোদাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, খামেনিকে হযরত ইমাম রেজার মাজারের ‘দার আল-দিকর রাওয়াক’ হলওয়েতে সমাহিত করা হয়েছে।

আরও পড়ুন