০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০১

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

অবৈধ নিয়োগের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌপ্রধান গ্রেপ্তার

অবৈধ নিয়োগের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২০:০২

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ওয়াসান্থা করান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী এক পরিবারের সদস্যকে নিয়মবহির্ভূতভাবে নৌবাহিনীতে নিয়োগ দিয়ে বিদেশে প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছিলেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) আরব নিউজ জানায়, ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে যোশিথা রাজাপাকসেকে প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই নৌবাহিনীতে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে বিদেশে প্রশিক্ষণের সুযোগও দেওয়া হয়। সে সময় নৌবাহিনীর প্রধান ছিলেন করান্নাগোদা।

দুর্নীতি দমন কমিশনের দাবি, নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে দুর্নীতির অপরাধ সংঘটিত হয়েছে।

বর্তমানে যোশিথা রাজাপাকসে জামিনে রয়েছেন। গত মাসে সরকারি অর্থ ব্যবহার করে যুক্তরাজ্যের ডার্টমাউথ নেভাল কলেজে প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে পৃথক একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে, করান্নাগোদার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের জেরে ২০২৫ সালের মার্চে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

এ ছাড়া ২০০৮-০৯ সালে ১১ তরুণ হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ২০২১ সালে অভিযোগগুলো প্রত্যাহার করা হলেও ২০২৪ সালে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর মামলাগুলো পুনরায় চালু করা হয়।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন