শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৯:৪১
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রতিষ্ঠার আশায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত ও স্থিতিশীল রয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর দুই দেশের মধ্যকার স্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে চলমান আলোচনা ইতিবাচক মোড় নেওয়ায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা নতুন করে আশার আলো দেখছেন।
আন্তর্জাতিক তেলের বাজারের মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম এই সপ্তাহে সামগ্রিকভাবে মাত্র ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে। আজ শুক্রবার (৩ জুন) আন্তর্জাতিক সময় বেলা ১১টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ব্যারেল প্রতি ৪ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৭১.৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, শান্তি আলোচনার অগ্রগতিতে তা অনেকটাই কেটে গেছে। এই সপ্তাহে তেলের দাম এমন এক স্তরে নেমে এসেছে যা যুদ্ধ শুরু হওয়ার পর আর দেখা যায়নি। আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায় বাজার পরিস্থিতি বড় কোনো ওঠানামা ছাড়াই শান্ত রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- • খামেনির মৃত্যুতে শোক, ইরানের পাশে থাকার বার্তা বাংলাদেশের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
