০৪ জুলাই ২০২৬, শনিবার, ০০:০২

শিরোনাম
জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর রোহিঙ্গা সংকটে নতুন উদ্বেগ, কমছে বৈশ্বিক সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা

রাষ্ট্রীয় শেষ বিদায়ের আগে গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হলো খামেনির মরদেহ

রাষ্ট্রীয় শেষ বিদায়ের আগে গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হলো খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৪:৩২

ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সেখানে মরদেহ পৌঁছানোর পর শুরু হয়েছে রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন গ্র্যান্ড মোসাল্লায় বহন করে নেওয়া হচ্ছে। অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে পুরো প্রাঙ্গণ ফুল ও শোকসজ্জায় সাজানো হয়েছে।

যুদ্ধ শুরুর সময় নিরাপত্তাজনিত কারণে স্থগিত থাকা প্রকাশ্য রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এখন অনুষ্ঠিত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং সংঘাত প্রশমনের প্রেক্ষাপটে এ আয়োজন করা হচ্ছে।

পাকিস্তান জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া চীন, আফগানিস্তান এবং ককেশাস অঞ্চলের কয়েকটি দেশও প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে।

তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে জাতীয় ঐক্যের বার্তা দিতে হবে।

সরকারি সূত্রের ধারণা, শেষ বিদায় অনুষ্ঠানে এক কোটি ৫০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে। এ হিসাব সত্য হলে এটি হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াগুলোর একটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনির মরদেহ তিন দিন গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে। পরে তা ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষ আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

অনুষ্ঠান উপলক্ষে তেহরান, কোম ও মাশহাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং শহরের কেন্দ্রস্থলে যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে শুক্রবার থেকে তেহরানের আকাশসীমা আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন