ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১৭:০৪
বিশ্বকাপের নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। ম্যাচ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি, যিনি অতীতে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছেন।
বাংলাদেশ সময় আজ (২৯ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই। ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মারিয়ানি। তাকে সহায়তা করবেন ইতালির দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন স্টিফেন ডি আলমেইদা।
চলতি বিশ্বকাপে ইতালি থেকে একমাত্র মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী মারিয়ানি। গ্রুপ পর্বে তিনি সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। এবার নকআউট পর্বেও তার ওপর আস্থা রেখেছে ফিফা।
তবে মারিয়ানির ক্যারিয়ারে বিতর্কের কমতি নেই। ২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ঘটনার পর সাময়িকভাবে দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। পরে ভিএআরের সহায়তায় দেওয়া আরেকটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়।
এছাড়া ২০২১ সালে ইন্টার মিলান ও জুভেন্টাসের ম্যাচের শেষ মুহূর্তে দেওয়া একটি পেনাল্টিকে কেন্দ্র করে ইন্টারের ফুটবলাররা ম্যাচ শেষে টানেলে গিয়ে মারিয়ানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন।
সমালোচনার পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সফলভাবে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এই ইতালিয়ান রেফারির। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।
এখন দেখার বিষয়, ব্রাজিল-জাপানের হাইভোল্টেজ ম্যাচে মারিয়ানি নিখুঁত রেফারিংয়ের জন্য প্রশংসিত হন, নাকি আবারও কোনো বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচনায় চলে আসেন।
আরও পড়ুন
- • পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আসামি ৫
- • পাল্টাপাল্টি হামলায় হরমুজে উত্তেজনা, নিজেকে 'নতুন অভিভাবক' দাবি ডোনাল্ড ট্রাম্পের
- • ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ
- • ২ মাস আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
- • জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, প্রক্টর অফিসে জকসু নেতাকে তলব
- • ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আরও বড় জবাবের হুঁশিয়ারি
- • বিশ্বকাপ ব্যর্থতার পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ব্রাজিল
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
