অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২০:২৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিনের মাথায় শোক জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া এদিনই নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিকেলে ফোনে কথা বলার বিষয়টি জয়শঙ্কর সমাজমাধ্যমে নিশ্চিত করলেও তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি। অন্যদিকে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দূতাবাসে গিয়ে ভারতের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেন এবং সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেন। তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফর শেষ হওয়ার পরই ইরানে এই হামলা হওয়ায় ভারতের অবস্থান নিয়ে বিরোধীরা নানা প্রশ্ন তুলে আসছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে দাফন করা হবে। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে পিতার কবরের পাশে সমাহিত করা হবে।
আরও পড়ুন
- • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা ঘোষণা
- • ব্রাজিলের হারে অসুস্থ বিশ্ববিদ্যালয় ছাত্রী,হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
- • জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে বাংলাদেশ
- • প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
- • নেইমারের বিদায়ে আবেগঘন পলাশ,বললেন ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’
- • টানা দুই দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
- • গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী
- • ব্রাজিল বিদায়ে নেইমারের জন্য মন খারাপ মাশরাফির, প্রশ্ন আনচেলত্তির সিদ্ধান্তে
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
