পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে গুলি, দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২৩:৫৬
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর মেরিন সেনাদের গুলি চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদে চলা এই বিক্ষোভে গত রোববার গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হন।
সোমবার (২ মার্চ) দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।
গত রোববার খামেনি হত্যার প্রতিবাদে কয়েক হাজার বিক্ষোভকারী করাচি কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দায়িত্বরত মার্কিন মেরিন সেনারা গুলি চালায়। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কার গুলিতে কতজন হতাহত হয়েছে এবং স্থানীয় পুলিশ বা বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও গুলি চালিয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। এটিই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার পক্ষ থেকে বিক্ষোভকারীদের ওপর মেরিনদের গুলি চালানোর সরাসরি স্বীকৃতি।
সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল মেমন জানিয়েছেন, করাচি কনস্যুলেটের এই ভয়াবহ ঘটনা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ধু সরকারের মুখপাত্র সুখদেব আসরদাস হেমদানি জানিয়েছেন, ‘নিরাপত্তা’ কর্মীরা গুলি চালিয়েছে, তবে তারা ঠিক কোন বাহিনীর সদস্য তা সুনির্দিষ্ট করেননি।
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি না থাকলেও দূতাবাস ও কনস্যুলেটগুলোর নিরাপত্তার দায়িত্বে মার্কিন মেরিন সেনারা নিয়োজিত থাকেন। ইরানের শীর্ষ নেতা হত্যাকাণ্ডের জেরে দেশজুড়ে চলা এই উত্তেজনার মধ্যে কূটনৈতিক মিশনে মার্কিন সেনাদের সরাসরি গুলি চালানোর এই ঘটনা পাকিস্তানে মার্কিনবিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯
- • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘সেবা ফি’ নেবে ইরান, বন্ধুপ্রতিম দেশগুলো পাবে বিশেষ সুবিধা
- • খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩
- • ব্রাজিলের বিদায়ে ফিরল ‘বিড়ালের অভিশাপ’ বিতর্ক, কী সেই গল্প?
- • দাঁতের ক্ষয় শুধু মুখেই নয়, প্রভাব ফেলতে পারে হৃদ্যন্ত্র ও মস্তিষ্কেও
- • আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের
- • অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের কথাও স্বীকার
- • কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
