নিজের শহরের মতোই তেহরানকে চিনত ইসরায়েল: চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২৩:১৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পেছনে দীর্ঘ দুই দশকের সুক্ষ্ম ও শ্রমসাধ্য গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল। তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করা থেকে শুরু করে মোবাইল টাওয়ারের নিয়ন্ত্রণ—সবই ছিল ইসরায়েলি গোয়েন্দাদের নখদর্পণে।
ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার খামেনি যেখানে নিহত হন, তেহরানের সেই পাস্তুর স্ট্রিট এলাকায় ইরানি কর্মকর্তাদের দেহরক্ষী ও চালকদের গতিবিধি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছিল ইসরায়েল।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বহু আগে থেকেই হ্যাক করে সেগুলোর ভিডিও ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। উন্নত অ্যালগরিদম ব্যবহার করে খামেনির দেহরক্ষীদের রুটিন ও নিরাপত্তা বলয়ের একটি ‘জীবনযাত্রার মানচিত্র’ তৈরি করা হয়েছিল।
হামলার আগমুহূর্তে তেহরানের মোবাইল টাওয়ারগুলোর নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি গোয়েন্দারা। ফলে ব্যস্ত লাইনের কারণে নিরাপত্তা সদস্যরা কোনো সতর্কবার্তা পাঠাতে পারেননি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগনাল ইন্টেলিজেন্স ইউনিট-৮২০০ গাণিতিক পদ্ধতি ব্যবহার করে শত শত কোটি তথ্য বিশ্লেষণ করে এই নিখুঁত ‘টার্গেট’ নির্ধারণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর ঠিক আগে সাইবার হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি দুর্বল করে দেওয়া হয়।
সাবেক মোসাদ কর্মকর্তাদের মতে, ২০০১ সালে এরিয়েল শ্যারনের সময় থেকেই ইরানকে প্রধান লক্ষ্যবস্তু করে এই কৌশল সাজানো হয়েছিল। শনিবার খামেনি যখন তার কার্যালয়ে বৈঠকে বসছিলেন, তখন তিনি কোনো সুরক্ষিত বাঙ্কারে ছিলেন না—এমন খবর নিশ্চিত হওয়ার পরেই হামলা চালানো হয়। ‘স্প্যারো’ নামের বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নিখুঁত নিশানায় খামেনির কমপ্লেক্সে প্রায় ৩০টি আঘাত হানে ইসরায়েল। এই সফল অভিযানকে দুই দশকের গোয়েন্দা প্রস্তুতির চূড়ান্ত ফলাফল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৫৯
- • হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘সেবা ফি’ নেবে ইরান, বন্ধুপ্রতিম দেশগুলো পাবে বিশেষ সুবিধা
- • খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩
- • ব্রাজিলের বিদায়ে ফিরল ‘বিড়ালের অভিশাপ’ বিতর্ক, কী সেই গল্প?
- • দাঁতের ক্ষয় শুধু মুখেই নয়, প্রভাব ফেলতে পারে হৃদ্যন্ত্র ও মস্তিষ্কেও
- • আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের
- • অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলের কথাও স্বীকার
- • কিয়েভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১১
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • রাজধানীতে ১৯ এআই ক্যামেরায় এ পর্যন্ত ১৫০০ মামলা: ডিএমপি কমিশনার
