১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:৩০

শিরোনাম
ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আরব আমিরাতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা

আরব আমিরাতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১৯:২৩

সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি ড্রোন আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ)  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, এদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে। তবে হামলা চলাকালে ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত শনিবার থেকে আরব আমিরাত লক্ষ্য করে চালানো ইরানের হামলায় এখন পর্যন্ত মোট ১৯৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যারা সবাই বিদেশি নাগরিক। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। এছাড়া হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরব আমিরাত সরকার।

আরও পড়ুন