দখলকৃত জমির খেজুর ভিন্ন মোড়কে বিশ্ববাজারে ছড়াচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১০
পবিত্র রমজান মাসে সারা বিশ্বে খেজুরের চাহিদা তুঙ্গে থাকে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘মেডজুল’ খেজুর। তবে বিশ্বজুড়ে সরবরাহকৃত এই প্রিমিয়াম খেজুরের প্রায় ৫০ শতাংশই আসে ইসরায়েল থেকে। অভিযোগ রয়েছে, ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা জমিতে উৎপাদিত এই খেজুর ‘নাম লুকিয়ে’ বা ভিন্ন মোড়কে বিশ্ববাজারে রপ্তানি করছে ইসরায়েল।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলিরা জর্ডান সীমান্তবর্তী পশ্চিম তীরের জেরিকো এলাকায় বিশাল খেজুরবাগান গড়ে তুলেছে। মূলত ফিলিস্তিনি ভূমি হওয়া সত্ত্বেও তা দখল করে চাষাবাদ করা হচ্ছে। এসব খেজুরের প্যাকেজিংয়ে উৎপাদনস্থল গোপন করতে অনেক সময় শুধু ‘জর্ডান উপত্যকার পণ্য’ লেখা থাকে। ফলে ক্রেতারা পণ্যটির মূল উৎস সম্পর্কে বিভ্রান্ত হচ্ছেন এবং লভ্যাংশ সরাসরি ইসরায়েলের কাছে যাচ্ছে।
ইউরোপীয় আইন অনুযায়ী, দখলকৃত ভূমি থেকে আসা পণ্যের উৎসস্থল স্পষ্টভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা থাকলেও ইসরায়েলি রপ্তানিকারকরা প্রায়ই তা অমান্য করছেন। অনেক ক্ষেত্রে মধ্যবর্তী দেশ বা মুক্তবাণিজ্য অঞ্চলের মাধ্যমে পণ্য পুনঃপ্যাকেটিং করে বাজারজাত করা হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী খেজুরের বাজারমূল্য ছিল ৩২ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা ২০২৬ সালে ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল বছরে প্রায় ৩৫ হাজার টন খেজুর রপ্তানি করে, যার বড় অংশই উৎপাদিত হয় দখলকৃত জমিতে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ইসরায়েলি খেজুর রপ্তানির প্রায় ৭৫ শতাংশই আসে ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নেওয়া ভূখণ্ড থেকে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
