ইসরায়েলি বাহিনীর গাজা নিয়ন্ত্রনের ঈঙ্গিত বেজালেল স্মোত্রিচের
প্রতিফলন আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:১২
ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসকে শিগগিরই অস্ত্র সমর্পণের জন্য একটি সময়সীমা দেওয়া হতে পারে বলে সোমবার ইসরায়েলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানিয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোত্রিচ বলেন, ‘আমরা ধারণা করছি, আগামী কয়েক দিনের মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সম্পূর্ণ সামরিকমুক্ত করার জন্য চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হবে।’
তিনি বলেন, ‘যদি তারা তা মান্য না করে, তাহলে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) নিজেই তা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক বৈধতা ও আমেরিকার সমর্থন পাবে। আইডিএফ ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে এবং পরিকল্পনা প্রণয়ন করছে।’ স্মোত্রিচ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য, যা বৃহৎ পরিসরের সামরিক অভিযান অনুমোদনের দায়িত্বে রয়েছে।
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গাজায় দুই বছরের লড়াই স্থগিত করা যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনাবাহিনী তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে অবস্থান নেয়, তবে এখনো ভূখণ্ডের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে রেখেছে। গত মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া দ্বিতীয় ধাপে ইসরায়েলি সেনাবাহিনীর ধীরে ধীরে প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের পরিকল্পনা রয়েছে, যা সশস্ত্র গোষ্ঠীটি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
স্মোত্রিচ বলেন, ‘হামাস বিলুপ্ত না হলে (ইসরায়েলি সেনাবাহিনী) অবশ্যই গাজায় প্রবেশ করে তা দখল করবে।’সেনাবাহিনী কীভাবে তা করবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা দুই বা তিনটি বিকল্প পরীক্ষা করছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের আহ্বান জানানো হয়েছে, যাতে কয়েকটি দেশ সেনা পাঠানোর অঙ্গীকার করেছে।
মাঠে বিদেশি সেনা মোতায়েন থাকলে ইসরায়েলি সেনাবাহিনী কীভাবে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে—এ প্রশ্নে স্মোত্রিচ বলেন, বিদেশি বাহিনী ‘খুব দ্রুত সরে যাবে এবং (ইসরায়েলি সেনাবাহিনীকে) প্রবেশের সুযোগ দেবে। এটি আমেরিকানদের সঙ্গে সমন্বিত।’
আইএসএফের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরো যোগ করেন, ‘তবে আমি এখনো তাদের এত দ্রুত প্রবেশ করতে দেখছি না।’
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
