২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫, ১১:৩০

নিয়োগবিধি সংশোধনের দাবিতে নেত্রকোনায় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্যাম্পাসে অধ্যক্ষসহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শহরের রাজুরবাজার এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে ৮টি ব্যাচের আড়াইশ শিক্ষার্থীরা। এসময় অগ্নিসংযোগ করে অধ্যক্ষ ডা. বরুন কুমার দত্তসহ অন্য শিক্ষকদের তালাবদ্ধ করে রাখেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত হবে না বলেও জানান শিক্ষার্থীরা। 

এর আগে গেল ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনায় সফরকালে স্মারকলিপি দেয়া হয়। ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাবোদ্দৌলা বলেন, ‘গেল ২০২৩ সাল থেকে এই আন্দোলন চলছে। বারবার আমাদেরকে আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু আমাদের সাথে প্রতারণা করেই যাচ্ছে।’
 
আরও পড়ুন