ঢাবির হলে পচা দই-মিষ্টি জব্দ, শিক্ষার্থী অসুস্থ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পচা, মানহীন এবং মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হলের সমাজসেবা সম্পাদক হল সংলগ্ন ‘হামিদ ভাইয়ের দোকানে’ এ অভিযান চালান।
অভিযানের সূত্রপাত হয় গতকাল শুক্রবার রাতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেনের অসুস্থ হওয়ার ঘটনায়। তিনি অভিযোগ করেন, ওই দোকান থেকে কেনা দই খেয়ে তিনি পেটের সমস্যা অনুভব করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাজসেবা সম্পাদককে জানালে, শনিবার দুপুরে দোকানটিতে অভিযান চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা ও বাসি দই ও মিষ্টি হাতেনাতে ধরা পড়ে।
সমাজসেবা সম্পাদক ঘটনার বিস্তারিত প্রতিবেদন হল প্রশাসনের কাছে জমা দিয়েছেন এবং ফজলুল হক হলের ভিপির মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। ইতিমধ্যেই বিষয়টি হল প্রভোস্টের কাছেও প্রেরণ করা হয়েছে।
হলের ভিপি খন্দকার আবু নাঈম বলেন, “হল প্রশাসনকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্রুত ক্যাপিটাল প্যানিশমেন্ট নিশ্চিত করা জরুরি।”
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন দই-মিষ্টি বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে কোনো নজরদারি ছিল না। তারা মনে করেন, ছাত্রদের স্বাস্থ্যঝুঁকি রোধে হলে নিয়মিত অভিযান এবং প্রশাসনিক নজরদারি বাড়ানো উচিত।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
