ডাকসু নির্বাচনের উত্তেজনা কমাতে বিএনপি-জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:১২
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ঘিরে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা ও ডিএমপি কমিশনার।
সরকার পক্ষ থেকে বিএনপি ও জামায়াতকে জানানো হয়েছে, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে ছাত্রদল, ছাত্রশিবির ও বাম ঘরানার প্রার্থীদের পাল্টাপাল্টি অনিয়মের অভিযোগ উঠে। নির্বাচনের দিন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা শাহবাগ, নিউমার্কেট ও প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেন, ফলে সন্ধ্যার পর সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, "সরকারি উপদেষ্টারা উত্তেজনা এড়াতে বলেছেন, আমরাও সংঘাত চাই না। নেতাকর্মীদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।"
জামায়াত নেতারাও নিশ্চিত করেছেন, তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন না, তবে ফল প্রকাশ পর্যন্ত আশপাশেই থাকবেন।
শা/প্র
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
