শম্পা জুয়েলার্সে স্বর্ণচুরি: খড়ের গাদায় লুকানো ছিল দেড়শ ভরি সোনা
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫, ১২:১৬
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, চুরির রাতে দুর্ধর্ষ চোরচক্রের দুই সদস্য বোরকা পরে রশি বেয়ে ভবনের তৃতীয় তলায় ওঠে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। পরে দ্বিতীয় তলায় গিয়ে দোকানের গেটের তালা ভেঙে স্বর্ণালংকার নেয়। ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ সদস্যের সহায়তায় তারা দ্রুত পালিয়ে যায়।
অভিযানে এক চোরের বাড়ির খড়ের গাদা সরিয়ে মাটির নিচ থেকে লাল ব্যাগে মোড়ানো দেড়শ ভরির বেশি সোনা উদ্ধার করা হয়। অন্যদের কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, চুরি হওয়া সোনার পরিমাণ প্রায় ৫০০ ভরি, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। ঘটনাটি নিয়ে রমনা মডেল থানায় মামলা হয়েছে।
ডিবি জানায়, চোরচক্রটি পেশাদার ও প্রশিক্ষিত। আরও কয়েকজন সদস্যকে ধরতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
