আদাবরে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২:০৫
রাজধানীর আদাবরে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের সংঘর্ষে রিপন ওরফে নিপু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি জানান, ভোর ৬টার দিকে আদাবর ১৭ নম্বরে রাজু গ্রুপ এবং আদাবর ১০ নম্বরের বেলচা মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেলচা মনির গ্রুপের সদস্যরা রাজু গ্রুপের সদস্য রাজুর চাচাতো ভাই রিপনকে হাসুয়া দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এসি মেহেদী হাসান বলেন, স্থানীয়দের বরাত অনুযায়ী নিহত রিপনসহ উভয় গ্রুপই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
